বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৩২:০৫

পুত্র সন্তানের কামনায় নিজের মাথায় পেরেক পুঁতলেন নারী

পুত্র সন্তানের কামনায় নিজের মাথায় পেরেক পুঁতলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক : পুত্র সন্তান বংশের প্রদীপ ও সৌভাগ্যের প্রতীক! আধুনিক একবিংশ শতাব্দিতে দাঁড়িয়েও পুত্রসন্তানের জন্য মরিয়া বহু পরিবার। তার জন্য যা করতে হয় করতে তৈরি হয়ে যান দম্পতিরা। তার ফল যে কতটা মারাত্মক হয়, তার প্রমাণ মিলল পাকিস্তানের  পেশোয়ারে। মারাত্মক কাণ্ড ঘটিয়ে বসলেন এক নারী। যার জেরে আপাতত অন্ত্বঃসত্তার প্রাণ নিয়েই টানাটানি চলছে। 

পর পর তিনটি কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন পেশোয়ারের উত্তর পশ্চিমাঞ্চলের এক শহরের বাসিন্দা ওই মহিলা। ফের অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি। যেনতেন প্রকারেণ এবার ছেলেই চাই। তাই সুফি ধর্মপীরের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বংশরপ্রদীপ পেতে তাকে উপায় বাতলে দিয়েছিলেন সেই পীর। কী সেই উপায়? একটি ৫ সেন্টিমিটার লম্বা ছুঁচলো পেরেক মাথার উপর রেখে তার উপর ভারী হাতুরি দিয়ে আঘাত করতে বলা হয়েছিল। আর সেটাই করেছিলেন ওই মহিলা।

যার জেরে কপাল ভেদ করে পাঁচ সেন্টিমিটার লম্বার পেরেকটি ঢুকে যায়। ভাগ্যক্রমে মস্তিঙ্কে আঘাত লাগেনি। সংকটজনক অবস্থা পেশোয়ারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা প্রসঙ্গে সেই হাসপাতালেক চিকিৎসক হায়দার খান জানান, সুফি পীরের কথা মেনে মাথায় পেরেক রেখে তাতে হাতুরি দিয়ে আঘাত করেন ওই মহিলা নিজেই। যার জেরে মাথায় গভীর আঘাত লেগেছে। অনেকটা গভীরে ঢুকে গিয়েছে পেরেকটি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যার প্রভাবে পড়েছে আগত সন্তানের উপরও। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে