বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ০১:৩৭:৪৯

নরেন্দ্র মোদিকে দায়ি করে‌ ফেসবুক লাইভে সস্ত্রীক আত্মহত্যা

নরেন্দ্র মোদিকে দায়ি করে‌ ফেসবুক লাইভে সস্ত্রীক আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যারই সিদ্ধান্ত নিলেন। ফেসবুক লাইভে এসে বিষ খেয়ে আত্মহত্যা করলেন উত্তরপ্রদেশের এক ক্ষুদ্র ব্যবসায়ী। ৪০ বছরের ওই ব্যক্তির নাম রাজীব তোমর। বিষ খেলেন তার স্ত্রীও। তাকে বাঁচানো যায়নি। ওই ব্যবসায়ীর অবস্থা এখন আশ'ঙ্কাজনক। দুই‌ মিনিটের ভিডিওটি এর মধ্যেই ভাইরাল।

ফেসবুক লাইভে এর পর রাজীব বললেন, ''‌আমার মনে হয়, আমার কথা বলার স্বাধীনতা রয়েছে। আমি ঋণ শোধ করব। আমি মারা গেলেও শোধ করব। আমি অনুরোধ করছি, দয়া করে এই ভিডিওটি যতটা পারবেন শেয়ার করুন। আমি দেশ–বিরোধী নই। আমার দেশের ওপর আস্থা রয়েছে। কিন্তু আমি মোদিজিকে বলতে চাই, আপনি ক্ষুদ্র ব্যবসায়ী আর কৃষকদের শুভাকাঙ্ক্ষী নন। আপনার নীতি বদল করুন।''

তিনি এও বললেন, যে জিএসটি নীতির কারণেই এই হাল তার। ওই লাইভ দেখে পুলিশকে জানান নেটিজেনরা। পুলিশ তাদের বাড়িতে গিয়ে দু'জনকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে মৃত্যু হয়েছে তার স্ত্রী পুনম তোমরের। মৃত্যুর সঙ্গে লড়ছেন রাজীব। ভিডিওতে দেখা যাচ্ছে, রাজীব একটি প্যাকেট কেটে তার ভিতরের জিনিস মুখে ঢেলে দিলেন। তার স্ত্রী এসে আটকানোর চেষ্টা করেন। এমনকী তাকে মুখ থেকে ওই জিনিস ফেলে দিতেও বলেন। লাভ হয়নি। এর পর রাজীবের স্ত্রীকে আর দেখা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে