আন্তর্জাতিক ডেস্ক : মহামারী করোনার কারণে চলছে অনলাইন ক্লাস। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ঠিক ইউটিউবে আপলোড করা হয়। ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে অনলাইনে ক্লাস নিচ্ছেন এক শিক্ষিকা। তারপরেই ঘটে আসল ঘটনা।
ভিডিওতে দেখা যাচ্ছে ওই শিক্ষিকা তার ছাত্রকে বলছেন, আমার কথা শোনা যাচ্ছে? ছাত্র বলছে জ্বি, ম্যাম শোনা যাচ্ছে। এরপরই শিক্ষিকা বলছেন, তোমাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারো। এবার এক ছাত্র বলছে, ম্যাডাম আপনি কী বিবাহিত? শিক্ষিকা বলেন, না। তখনই ছাত্র বলে, আমি আপনাকে ভালবাসি ম্যাম। শুনেই ম্যাডাম বলেন, আমিও তোমাদের সবাইকে ভালবাসি। কিন্তু এখানেই শেষ নয়।
ছাত্র তখনই বলে বসে, না ম্যাম, এই ভালবাসা সেই ভালবাসা নয়। আপনি আমাকে বিয়ে করবেন ম্যাম? আমি আপনাকে বিয়ে করতে চাই। ছাত্রের এই প্রশ্নে কী উত্তর দেবেন প্রথমে বুঝতে পারেন না শিক্ষিকা। যদিও তিনি সেই ছাত্রকে বোঝান এই ধরণের বিষয় যেন সে আর না করে। কিন্তু সেই ছাত্র হেসেই চলেছে। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।