বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৪৫:১৩

শহীদ ফিলিস্তিনি তরুণদের রক্ত বৃথা যেতে দেব না: হামাস প্রধান

শহীদ ফিলিস্তিনি তরুণদের রক্ত বৃথা যেতে দেব না: হামাস প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য হামাস প্রস্তুত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, শহীদ ফিলিস্তিনি তরুণদের রক্ত বৃথা যেতে দেব না। গত মঙ্গলবার ফিলিস্তিনের নাবলুসে ইহুদিবাদী সেনাদের হামলায় তিন তরুণ শহীদ হয়েছেন।

এসব শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসমাইল হানিয়া। এ সময় তিনি আরও বলেন, তাদের রক্ত বৃথা যাবে না। প্রতিরোধ সংগঠনগুলো এর প্রতিশোধ নেবেই।

ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী তৎপরতার নিন্দা জানিয়ে তিনি বলেন, শহীদদের এই রক্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে অন্যায় আপোষের পথ থেকে সরে আসতে সবার প্রতি আহ্বান জানাচ্ছে। এই রক্ত শত্রুদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয়ের বিরোধী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে