শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ০৯:০২:০৪

ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : শিশু সহ ২০ জন নিহত হয়েছে এক ভয়াবহ বাস দুর্ঘটনায়। আর এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। গত বুধবার পেরুর দক্ষিণাঞ্চলে যাত্রীবোঝাই একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। খবর- এএফপি।

এএফপির বরাত দিয়ে দেশটির স্থানীয় সরকার জানিয়েছে, বুধবার বিকালে পেরুর উত্তরাঞ্চলে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনাকবলিত বাসটির অবস্থান জানতে এবং সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনাকবলিত ওই বাসটি তায়াবামবা থেকে ত্রুজিল্লোর দিকে যাচ্ছিল। খারাপ রাস্তার কারণে ৩৪০ কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে সাধারণত ১৪ ঘণ্টা সময় লাগে।

এছাড়া উচ্চগতি এবং খারাপ সড়ক ব্যবস্থানার কারণে পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে। এর আগে গত নভেম্বরে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে