শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ০৩:৪২:৫৮

উত্তেজনা আরও চরমে, ইউক্রেনের সমুদ্রপথ বন্ধ করে দিলো রাশিয়া

উত্তেজনা আরও চরমে, ইউক্রেনের সমুদ্রপথ বন্ধ করে দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউরোপে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। কৃষ্ণসাগর ও আজভ সাগরে ইউক্রেনের নৌ চলাচলের পথ রাশিয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। এরপরই উত্তেজনা আরও চরমে পৌঁছায়। আগামী সপ্তাহে ওই দুই সাগরে নৌ মহড়া করতে যাচ্ছে রাশিয়ার। এর মধ্যেই নতুন এই অভিযোগ উঠল।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা অভিযোগ করে বলেছেন, আজভ সাগর পুরোপুরি অবরুদ্ধ রাখা হয়েছে। কৃষ্ণসাগরও প্রায় পুরোপুরিভাবে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে রুশ বাহিনী। নজিরবিহীনভাবে বিস্তৃত এলাকাজুড়ে এ নৌ মহড়া চালানো হবে। আর তখন ওই দুই সাগরে নৌ চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়বে।

এদিকে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা চলার মধ্যেই সম্প্রতি প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনের সঙ্গেও দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। এ সামরিক মহড়াকে ‘সহিংস ইঙ্গিত’ বলে উল্লেখ করেছে ফ্রান্স। বেলারুশের সঙ্গে ১০ দিনের ওই সামরিক মহড়ার সংযোজন হিসেবে ইউক্রেনের দক্ষিণে অবস্থিত কৃষ্ণসাগর ও আজভ সাগরে আগামী সপ্তাহে নৌ মহড়া চালাবে রাশিয়া। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে