শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ০৫:৪৮:২৯

'বিশ্বকে কাঁপিয়ে' যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার ঘোষণা উত্তর কোরিয়ার

'বিশ্বকে কাঁপিয়ে' যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার ঘোষণা উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরেই শুরুতেই উপর্যুপরি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমের 'বিশ্বকে কাঁপিয়ে' তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার মতো একমাত্র দেশ বলে এক বিবৃতিতে জানিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওই বিবৃতিতে পারমাণবিক অস্ত্র ও উন্নত ক্ষেপণাস্ত্রের সক্ষমতায় বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে উত্তর কোরিয়া একটি বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ক্রমেই বাড়ছে। চলতি বছরের জানুয়ারি মাসে ক্ষেপণাস্ত্র পরীক্ষার নতুন রেকর্ড গড়ে পিয়ংইয়ং। 

এ সময় নতুন ধরনের `হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ' কমপক্ষে সাতটি উচ্চগতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত দেশটি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছর বেশ কয়েকটি পরীক্ষার ‘উল্লেখযোগ্য সাফল্য’ দেখা গেছে, যা যা উত্তর কোরিয়ার ‘প্রতিরোধ সক্ষমতা’কে আরও শক্তিশালী করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে