কানাডার রাজধানী অটোয়ায় ট্রাকচালকদের বিক্ষো'ভ বন্ধে সরকারকে শক্তিপ্র'য়োগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস আহ্বান জানান, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ট্রাকচালকদের অবরোধের অব'সান ঘটাতে অটোয়া যেন ব'লপ্রয়ো'গ করে। এতে যুক্তরাষ্ট্র ‘পূর্ণ সহায়তা’ দেবে বলেও জানান তিনি।
সীমান্ত পার হলে করোনা টিকা নেওয়ার বাধ্যবাধকতাসহ অন্যান্য করোনাবিধির বিরুদ্ধে প্রায় দুসপ্তাহ ধ'রে বিক্ষো'ভ করছেন কানাডার ট্রাকচালকরা।
এতে অচল হয়ে আছে রাজধানী অটোয়ার বড় অংশ।
এছাড়া যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগকারী তিনটি সীমান্ত সড়কও অবরোধ করে রেখেছেন তারা। এর প্রভাব পড়তে শুরু করেছে দুদেশের বাণিজ্যে। ট্রাকচালকদের হটাতে কানাডা সরকার পদক্ষেপ নিচ্ছে জানালেও এর কোনো ফল চোখে পড়ছে না। এ অবস্থায় কানাডার ট্রাকচালকদের রাজপথ থেকে হটাতে সহায়তা দেওয়ার কথা বলল প্রতিবেশি যুক্তরাষ্ট্র। সূত্র: এএফপি