শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৩৪:৩৪

দিনে দর্জি, রাতে ভয়ঙ্কর খুনি, গ্রেফতার ৩৩ জনকে খুন করা সিরিয়াল কিলার

দিনে দর্জি, রাতে ভয়ঙ্কর খুনি, গ্রেফতার ৩৩ জনকে খুন করা সিরিয়াল কিলার

আন্তর্জাতিক ডেস্ক : ভাল দর্জি হিসেবে এলাকায় পরিচিত তিনি। দিনে জামাকাপড় সেলাই করতেন আর রাতে হলেই বদলে যেত তার রূপ। তখন আর তিনি সকলের আদেশ দর্জি নন, হয়ে উঠতেন এক জন ভয়ঙ্কর খুনি! নাম আদেশ খামরা। ভারতের ভোপালের মণ্ডিদীপে তার বাড়ি।

খুন করার জন্য রাতের আঁধারকেই বেছে নিতেন আদেশ। সকালে একেবারে সাধারণ দর্জি। ফলে পাড়ার লোক তো বটেই, এমনকি বাড়ির লোকেরাও কোনও দিন টের পাননি আদেশ এক জন সিরিয়াল কিলার। সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েছেন আদেশ এবং তার বাহিনী। গত নবছর ধরে ছয় রাজ্যে অপারেশন চালিয়ে ৩৩ জনকে খুন করেছেন আদেশ। তার শিকার ছিলেন ট্রাকচালকরা। 

হাইওয়ের ধারে ধাবাগুলিতে জাল বিছাতেন আদেশ। সেখানেই ট্রাকচালকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়িয়ে তারা তাদের বিশ্বাস অর্জন করত। এর পরই সেই ট্রাকচালকের গাড়িতে উঠতেন আদেশ। একটু ফাঁকা জায়গায় আগে থেকেই তার দলের লোকজনকে অপেক্ষা করতেন। হাইওয়ে ধরে ট্রাক সেই জায়গায় পৌঁছতেই চালকের উপর হামলা চালাতেন আদেশ। তারপর তাকে খুন করে সমস্ত জিনিস এমনকি ট্রাকের মালপত্র লুঠ করে ফাঁকা জায়গায় সেই ট্রাক ফেলে রেখে আসতেন।

পুলিশি জেরায় আদেশ স্বীকার করেন, ছয় রাজ্যে ৩৩ জন ট্রাকচালককে খুন করেছেন তিনি। ভারতের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে ট্রাকচালকদের খুনের ঘটনা দিনের পর দিন বাড়ছিল। মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ পুলিশ তদন্তে নামে। এই দুই রাজ্যে যত খুন হয়েছে সব নমুনা সংগ্রহ করে তারা। দেখা যায়, দুই রাজ্যে যত ট্রাকচালক খুন হয়েছেন, খুনের ধরন সব এক। তদন্ত আরও জোরদার করা হতেই এক এক করে সব সূত্র এক জায়গায় এনে দুই রাজ্যের পুলিশ ভোপালের মণ্ডিদীপে আদেশের এলাকায় পৌঁছয় এবং তাকে গ্রেফতার করে। সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে