আন্তর্জাতিক ডেস্ক : ‘পার্টিগেট’ কে'লেঙ্কা'রি নিয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পাঠানো তদন্তের প্রশ্নপত্র পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। লকডাউনের সময় করোনার বিধি ভে'ঙে ডাউনিং স্ট্রিট ও হোয়াইটহলে পার্টি করার অভিযোগ তদন্ত করতে ৫০ জনের বেশি ব্যক্তিকে এই প্রশ্নপত্র পাঠানোর কথা।
প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পুলিশ বরিস জনসনের সঙ্গে যোগাযোগ করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ‘প্রয়োজন অনুযায়ী উত্তর’ দেবেন।
ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশ্নপত্রগুলো পাঠিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশ বলেছে, প্রশ্নপত্রে জিজ্ঞেস করা হবে, পার্টির সময় কী হয়েছিল। সবাইকে অবশ্যই সত্যি কথা জানানোর তাগিদ দেওয়া হয়েছে।
গত বুধবার পুলিশ জানিয়েছিল, সাত দিনের মধ্যে তাদের পাঠানো প্রশ্নপত্রের জবাব দিতে হবে। চিঠি পাওয়া ব্যক্তিদের অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাখ্যা ও জবাবদিহি'তা করতে হবে। তবে যোগাযোগ করার মানে এই না যে, জরি'মানা করাই হবে, বলছে মেট্রোপলিটন পুলিশ।
করোনার লকডাউনের সময় সারা দেশের মানুষ যখন নিয়ম মেনে ঘরে ব'ন্দি তখন পার্টি করার অভিযোগ উঠলে চা'পে পড়েন প্রধানমন্ত্রী বরিস জনসন। বেশ কয়েকজন সংসদ সদস্য তাঁর নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
এর আগে বরিস জনসন বলেছিলেন, পুলিশি তদন্ত শেষ হওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। এছাড়া পার্টি করার জন্য ক্ষমাও চান। সূত্র: বিবিসি