রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ০২:০২:৪৮

সমুন্দ্রসীমা লঙ্ঘন করে মার্কিন যুদ্ধ জাহাজের প্রবেশ: কড়া হুশিয়ারি রাশিয়ার

সমুন্দ্রসীমা লঙ্ঘন করে মার্কিন যুদ্ধ জাহাজের প্রবেশ: কড়া হুশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সমুন্দ্রসীমা লঙ্ঘন করার অভিযোগে মার্কিন সামরিক বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ায় নিযুক্ত মার্কিন সামরিক অ্যাটাশের কাছে গতকাল (শনিবার) এক প্রতিবাদলিপি প্রদানের মাধ্যমে এই হুঁশিয়ারি দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, কুরিল দ্বীপপুঞ্জের কাছে রাশিয়ার একটি নৌবহরের মহড়া চলাকালে ওই এলাকায় আমেরিকার একটি যুদ্ধ জাহাজ শনাক্ত করা হয়। মন্ত্রণালয় বলছে, মার্কিন যুদ্ধ জাহাজের উসকানিমূলক আচরণ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিল। 

এ অবস্থায় রাশিয়া তার সমুন্দ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যেকোনো ব্যবস্থা নেয়ার অধিকার রাখে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। অন্যদিকে, ইউক্রেন সীমান্তে লাখ লাখ সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে, ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে