রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ০২:২৪:৩৯

দ্রুত ইউক্রেন ত্যাগ করুন: নাগরিকদের প্রতি ১২টি দেশের আহ্বান

দ্রুত ইউক্রেন ত্যাগ করুন: নাগরিকদের প্রতি ১২টি দেশের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া বলে যখন দাবি করছে তখন অন্তত এক ডজন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে। যেসব দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে সেগুলোর মধ্যে আমেরিকা, ব্রিটেন ও জার্মানি অন্যতম।

কিয়েভে অন্য দেশের দূতাবাস 'সম্ভাব্য জরুরি পরিস্থিতির' জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বললেও এখনও দেশটি ত্যাগ করার আহ্বান জানায়নি। ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে, ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই।

এদিকে গতকাল সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও টেলিফোন করে 'ইউক্রেনে হামলার কঠোর পরিণতি’ সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন। হোয়াইট হাউজ ওই টেলিফোনালাপের খবর দিয়েছে। ওই আলাপে বাইডেন পুতিনকে বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টায় অংশগ্রহণ করতে চাইলেও অন্য যেকোনো পরিস্থিতির জন্যও আমরা প্রস্তুত আছি।” 

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জিলেনস্কি পাশ্চাত্যের সমালোচনা করে বলেছেন, রাশিয়া হামলা চালাতে পারে বলে পশ্চিমা দেশগুলো যে হুঁশিয়ারি উচ্চারণ করছে তাতে ইউক্রেনে বসবাসকারি নাগরিকরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এই আতঙ্ককে ‘শত্রুর (রাশিয়ার) জন্য শ্রেষ্ঠ উপহার’ বলে মন্তব্য করেছেন জিলেনস্কি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে