রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ০২:৫১:৪৩

দেশবাসীর সামনে নিজের ব্যর্থতা স্বীকার করলেন ইমরান খান

দেশবাসীর সামনে নিজের ব্যর্থতা স্বীকার করলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় এসে পাকিস্তানকে নতুন করে গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবায়িত করতে পারেননি। অবশেষে দেশবাসীর সামনে নিজের ব‌্যর্থতার কথা স্বীকার করে নিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। আর তার এই ব‌্যর্থতার জন‌্য পাকিস্তানের সিস্টেমকেই দোষারোপ করলেন তিনি।

ঋণজর্জরিত পাকিস্তানের বৈপ্লবিক পরিবর্তনের আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিল তার দল পিটিআই। কিন্তু চার বছর হতে না হতেই তার নিজমুখে ব‌্যর্থতার কথা স্বীকার করে নেওয়ার অর্থ কি হাল ছাড়ছেন ইমরান? দেশের সবচেয়ে সফল দশটি মন্ত্রনালয় ও দফতরের পুরস্কার প্রদানের মঞ্চে ইমরানের এমন ব‌ক্তব্যের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের অভ‌্যন্তরে ও সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও।

অনুষ্ঠানে ইমরান বলেন, “ক্ষমতায় এসে শুরুতেই আমি দেশে বৈপ্লবিক পরিবর্তন করতে চেয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পারি, আমলাতন্ত্র সেই বৈপ্লবিক পরিবর্তনের ধাক্কা নিতে পারছে না।”  এদিকে, তেল ও বিদ্যুতের লাগামছাড়া দাম, মুদ্রাস্ফীতি ও আন্তর্জাতিক স্তরে ঋণের বোঝা বাড়ানোর প্রতিবাদে পাকিস্তান ডেমোক্র‌্যাটিক মুভমেন্ট শীঘ্রই পাকিস্তানের সংসদে ইমরান খান সরকারের উপর অনাস্থা প্রস্তাব আনবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে