মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ০২:৩০:২২

এইচএসসিতে ৫০০ এর মধ্যে ৪৯৯ নম্বর, আরুসার নতুন রেকর্ড

এইচএসসিতে ৫০০ এর মধ্যে ৪৯৯ নম্বর, আরুসার নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীরে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে শ্রীনগরের এলাহীবাগ সৌরার বাসিন্দা আরুসা পারভেজ। জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড বোর্ড অব স্কুল এডুকেশনের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় শীর্ষস্থান দখল করা এ কৃতী ছাত্রীকে সামাজিক মাধ্যমে তীব্র ট্রো'লের মুখে পড়তে হয়েছে হিজাব না পরায়। 

তাক লাগানো সাফল্যের পরই উপত্যকায় সবার নজরে এসেছিলেন তিনি। তার ছবিও দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবারেরও খুশির অন্ত ছিল না। নানা দিক থেকে অভিনন্দন বার্তাও আসতে থাকে। কিন্তু একইসঙ্গে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্যের শি'কার হয়েছেন আরুসা। আরুসাকে নির্ল'জ্জ বলে গা'লাগাল করে তার শি'রশ্চেদের হু'মকিও দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে সোশ্যাল-আক্রমণের মুখে দমে যাননি আরুসা পারভেজ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসলামিক রীতিনীতি পালন করেন। তবে নিজেকে ভাল মুসলিম প্রমাণ করতে হিজাব পরার দরকার নেই। তিনি বলেন, 'আমি মুসলিম, ইসলামিক রীতিনীতি মেনে চলি। হিজাব পরে আমাকে ভাল মুসলিম প্রমাণের দরকার নেই। এসব নিয়ে আমি ভাবছি না। তবে অভিভাবকদের কথা ভেবে চিন্তা হচ্ছে।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে