মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৪:১৬:৩৭

২য় স্ত্রীকে তালাক, ৩১ বছরের ছোট মেয়েকে বিয়ে করলেন পাকিস্তানি সাংসদ

২য় স্ত্রীকে তালাক,  ৩১ বছরের ছোট মেয়েকে বিয়ে করলেন পাকিস্তানি সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাসীন দল পিটিআই-এর এমপি এবং জনপ্রিয় টিভি উপস্থাপক আমির লিয়াকত হুসেন তার তৃতীয় বিয়ে সম্পর্কে বলেছেন, উপরওয়ালা পুরুষদের দুর্বল করে দিয়েছেন। বুধবার আমির লিয়াকত তার থেকে ৩১ বছরের ছোট ১৮ বছরের ছোট সৈয়দা দানিয়া শাহকে বিয়ে করেন। 

এই ঘটনার কয়েক ঘণ্টা আগে আমিরের দ্বিতীয় স্ত্রী তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করে দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় আমিরকে তার বিয়ে নিয়ে ট্রোল করছেন মানুষ। এদিকে আমির এক পোস্টে বলেছেন, পুরুষরা দুর্বল। আমিরের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেছেন আমিরের ঘনিষ্ঠ বন্ধু আদনান ফয়সালসহ অন্যরা।

এর প্রতিক্রিয়ায় আমির তার ইনস্টাগ্রামে করা একটি পোস্টে লিখেছেন, 'অনেক অজ্ঞ লোকের দ্বারা আমাকে ট্রোল করা হচ্ছে, এতে অবাক হওয়ার কিছু নেই। আমার প্রতিটি ভুল মতামতের উত্তর দেওয়ার অভ্যাস নেই, তবে আদনান ফয়সালের সঙ্গে আমার একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমি জানি তিনি প্রতিটি পোস্ট দেখেন না কিন্তু তার দলের লোকজন কতটা অজ্ঞ। তারা এটাও জানে না যে আমি এটা বলছি না। একজন ব্যক্তির জন্য তার ইচ্ছার প্রতি ধৈর্য ধারণ করা কঠিন, সে আকাঙ্ক্ষা তার জন্য যতই ক্ষতিকর হোক না কেন।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে