আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে লাখ লাখ সেনা জড়ো করে রেখেছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, যে কোনো সময় ইউক্রেনে হা'মলা চালাবে রাশিয়া। হাম'লার ভী'তি ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এমনই পেক্ষাপটে দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন ইউক্রেনের ধনীরা। দেশ ছেড়ে পালানোর এই তালিকায় আছেন ধনী ব্যবসায়ী এমনকি রাজনীতিক নেতাও!
ভাড়া করা বিমানে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে নিরা'পদ আশ্রয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন এসব ব্যক্তিরা। ইউক্রেনের গণমাধ্যম ‘ইউক্রেনস্কায়া প্রাভদা’র বরাত দিয়ে সোমবার এ খবর জানায় দ্য মস্কো টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, হা'মলার আশ'ঙ্কায় কূটনীতিকসহ সেখানে বসবাসরত নাগরিকদের ইউক্রেন ত্যা'গের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, এস্তোনিয়াসহ ১২টির বেশি পশ্চিমা দেশ।
ইতোমধ্যে অনেকে ইউক্রেন ছেড়েছেন। অনেকে আবার দেশটি ত্যাগের প্রস্তুত নিচ্ছেন। কিন্তু বিদেশিদের ইউক্রেন ত্যাগের স্রোতে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন উল্লেখযোগ্যসংখ্যক ইউক্রেনীয় নাগরিক। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত রোববার অন্তত ২০টি ভাড়াটে বিমান কিয়েভ ছাড়ে। যার সবগুলোই ধনী ব্যবসায়ী ও তাদের পরিবারগুলোর জন্য ‘রিজার্ভ’ ছিল। সংবাদ মাধ্যমটির মতে, গত ছয় বছরে একদিনে এত ধনী দেশ ছাড়েনি।
প্রতিবেদনে আরও বলা হয়, ওইদিন দেশ ছেড়েছেন ইউক্রেনের সবচেয়ে ধনী দুই ব্যক্তি রিনাট আখমেতোভ ও ভিক্টর পিনচুকও ছিলেন। এছাড়া জাহাজ ব্যবসায়ী আন্দ্রেই স্তাভনিতসার ও কৃষিপণ্য ব্যবসায়ী ভাদিম নেস্তারেঙ্কোও একই দিনে ইউক্রেন ছেড়ে যান। এছাড়া একই দিনে ইউক্রেনের রুশপন্থি বিরোধী দল লাইফ পার্টির নেতা ও রাজনীতিক ইগর আব্রামোভিচ পরিবার ও দলের ৫০ সদস্য অস্ট্রিয়া পাড়ি দিয়েছেন। ব্যবসায়ী ও ইউক্রেনের সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস কোলেসনিকোভও পালিয়েছেন।