শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ০৩:০০:২৭

মাঝ সমুদ্রে জ্বলছে ৩৯৬৫টি বিলাসবহুল গাড়িবোঝাই জাহাজ

মাঝ সমুদ্রে জ্বলছে ৩৯৬৫টি বিলাসবহুল গাড়িবোঝাই জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিলাসবহুল গাড়িবোঝাই একটি নাবিকবিহীন জাহাজ জ্বলছে। জাহাজটিতে রয়েছে পোরসে, অডি ও ল্যাম্বরগিনির মতো দামি সব গাড়ি। বিষয়টি প্রথমে পর্তুগালের নৌবাহিনীর চোখে পড়ে। পরে জাহাজটি থেকে এর ২২ নাবিককে উদ্ধার করা হয়।

পর্তুগিজ নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার জোসে সউসা লুইস সংবাদ সংস্থা এপিকে এ তথ্য নিশ্চিত করেন। জার্মানি থেকে ৩৯৬৫টি বিলাসবহুল গাড়ি নিয়ে ফেলিসিটি এস নামে বিশাল ওই কার্গো জাহাজটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। তবে কী কারণে এতে আগুন লাগে তা জানা যায়নি। জাপানের মিৎসুই ওএসকে লাইন নামে একটি প্রতিষ্ঠান জাহাজটি পরিচালনা করছে। সূত্র : সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে