শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৩৫:৫৪

'হিজাব আমাদের অধিকার, মরতে রাজি কিন্তু হিজাব ছাড়বো না'

'হিজাব আমাদের অধিকার, মরতে রাজি কিন্তু হিজাব ছাড়বো না'

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্নাটকের শিবমোগা জেলার একটি স্কুলের ৫৮ জন ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর। সাসপেন্ড হওয়ার পরও দাবিতে অনড় ছাত্রীরা। তাদের সাফ কথা, 'হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যু বরণ করতে রাজি। কিন্তু হিজাবের সঙ্গে আপস করব না।'

শুক্রবার হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্নাটকের শিবমোগা জেলার ওই স্কুলের ছাত্রীরা। তারপরই তাদের সাসপেন্ড করা হল। সাসপেন্ড হওয়া ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই ছাত্রীদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগেও মামলা দায়ের হয়েছে। প্রশাসনের দাবি, গত তিনদিন ধরেই পুলিশ ও স্থানীয় তহশিলদার ছাত্র-ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।

হিজাব বা কোনও ধর্মীয় প্রতীক পরে ক্লাস নেওয়া যাবে না, কর্তৃপক্ষের এই ফরমানের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর একটি বেসরকারি কলেজের এক অতিথি শিক্ষক। গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন। সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাঁকে ডেকে হিজাব পরে ক্লাস না নেওয়ার নির্দেশের কথা জানান। তার পরই তিনি ইস্তফা দেন। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে