শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ০১:৩১:০১

রাজনৈতিক জীবনের সবচেয়ে 'বড় ভুল' কী? জানালেন ইমরান খান

রাজনৈতিক জীবনের সবচেয়ে 'বড় ভুল' কী? জানালেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুলের কথা তুলে ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান মুসলিম লিগের (এন) প্রধান নওয়াজ শরীফকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া ছিল সবচেয়ে বড় ভুল। শুক্রবার মান্দি বাহাউদ্দিনে নিজ দল তেহরিক-ই ইনসাফের (পিটিআই) এক জনসমাবেশে ইমরান খান একথা বলেন।  

সমাবেশে রাজনৈতিক বিরোধীদের এক হাত নিয়েছেন পিটিআই চেয়ারম্যান। নওয়াজ শরীফের অসুস্থতা নিযে ইমরান খান বলেন, প্রথম দিকে এটি তার রোগ ছিল। পরে বিষয়টা ভিন্ন দিকে প্রবাহিত হয়। যখন তাকে বিদেশ যেতে অনুমতি দেওয়া হয়েছিল তখন সরকার ভেবেছিল, তিনি বেশি দিন বাঁচবেন না কিন্তু নওয়াজের অসুস্থতা নিয়ে মুসলিম লিগ রাজনীতি করছে। তাকে বিদেশ যেতে দেওয়া ছিল আমাদের সবচেয়ে বড় ভুল।

বিরোধী দলের নেতাদেরকে 'চোরের আখড়া' আখ্যা দিয়ে ইমরান খান জমিয়ত উলামা-ই ইসলামের নেতা মওলানা ফজলুর রহমানকে এক হাত নেন।  বলেছেন, তিনি (ফজলুর রহমান) বিরোধীদের একত্রিত করেন। প্রতি তিন মাস অন্তর অন্তর পিটিআই সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেন। ২০২৩ সালের ভোটেও পিটিআই জয়ী হবে এই ভেবে বিরোধীরা ভয় পাচ্ছে বলে মন্তব্য করেন ইমরান খান।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে