শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ০২:৪০:০৫

আমি নিশ্চিত পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন : বাইডেন

আমি নিশ্চিত পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া অস্বীকার করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি নিশ্চিত যে- ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যেকোনো দিন আক্রমণ চালাতে পারে। মার্কিন গোয়েন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাইডেন এ কথা বলেছেন। 

তাদের দেওয়া তথ্য অনুসারে, কিয়েভ লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে রাশিয়া। যদিও ইউক্রেনে হামলার ব্যাপারে পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। শুক্রবার হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, রুশ সেনারা বর্তমানে ইউক্রেনকে ঘিরে রেখেছে। ওয়াশিংটন বিশ্বাস করে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তু করবে। আমি নিশ্চিত পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন গোয়েন্দাদের দাবি, ইউক্রেন সীমান্তের কাছে এক লাখ ৬৯ হাজার থেকে এক লাখ ৯০ হাজার সৈন্য মোতায়েন রেখেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের দোনেস্ক এবং লুহানস্কের রুশ সমর্থিত সৈন্যদের অন্তর্ভুক্ত করে এই পরিসংখ্যান দিচ্ছে ওয়াশিংটন। জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, আগামী দিন কিংবা আগামী সপ্তাহে ইউক্রেনে হামলা চালাতে পারে মস্কো। এ বিশ্বাসের যৌক্তিক কারণও আছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে