শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ০৪:৩৭:২৬

নতুন চুক্তি স্বাক্ষর, এবার ভারতকে যেসব সুবিধা দিচ্ছে আরব আমিরাত

নতুন চুক্তি স্বাক্ষর, এবার ভারতকে যেসব সুবিধা দিচ্ছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি অনুযায়ী, স্বর্ণ ও জুয়েলারি শিল্পে ভারতকে শুল্ক সুবিধা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার এই নিয়ে ভারতের সাথে চুক্তি করেছে আমিরাত। এর মাধ্যেম স্বর্ণ শিল্পে সুবিধা পাবে ভারত। ভারতে তৈরি স্বর্ণ এখন থেকে সুলভ মূল্যে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা যাবে।

এতদিন আমিরাতে ভারতের স্বর্ণ ও জুয়েলারি রপ্তানিতে ৫ শতাংশ শুল্ক গুণতে হতো। এখন তা কমানোর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে স্বর্ণ ও জুয়েলারি প্রতিযোগিতামূলক দামে আমিরাতে বিক্রি করতে পারবে ভারত। এদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের স্বর্ণের বার রপ্তানির ক্ষেত্রে শুল্ক কমিয়েছে ভারতও। 

সংযুক্ত আরব আমিররাত এই মুহূর্তে ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আজকের চুক্তির পরে শক্তি, পর্যটন, স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রে ভারতে আবু ধাবির বিনিয়োগ অনেক গুণ বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরে আবু ধাবির বিনিয়োগের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে দিল্লী। এই চুক্তির ফলে আগামী পাঁচ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ৬ হাজার কোটি ডলার থেকে বেড়ে ১০ হাজার কোটি ডলারে দাঁড়াবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে