আন্তর্জাতিক ডেস্ক : এই মুহুর্তে বিশ্বের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল যার বয়স হয়েছে ২৩ বছর। পৃথিবীর কোটি কোটি মানুষ ব্যবহার করছেন এই গুগল, এবং অনেকের কাছেই এটি তাদের ইন্টারনেট কার্যক্রমে এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। যদিও গুগল এখন আর শুধুই একটি সার্চ ইঞ্জিন নয়, এক বিশাল প্রযুক্তির সমাহার।
আর মার্কিন এ জায়ান্টের ভুল, সে তো কল্পনা করা যায় না। অথচ এই গুগলের একটি-দুইটি নয় ২৩২টি ভুল ধরেছেন এক জন। আর এতে গুগল খুশি হয়ে তাকে ৬৫ কোটি টাকা পুরস্কার দিয়েছেন। শুধু তাই নয়, আমান পান্ডে নামের ওই সাইবার সিকিউরিটি এক্সপার্ট গুগলের একাধিক ভুলত্রুটির রিপোর্ট জমা দিয়ে টপ মোস্ট রিসার্চার হয়েছেন।
তিনি গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সিস্টেমের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল ধরেছেন। আর গুগলের ব্লগ পোস্ট বিষয়টি নিশ্চিত করেছে।আমান ভারতের এনআইটি ভোপাল থেকে গ্র্যাজুয়েট করেছেন। ২০২১ সালেই তিনি বাগসমিরর নামক সংস্থা প্রতিষ্ঠা করেন। যদিও তিনি গুগলের ভুলত্রুটি ধরা শুরু করেছিলেন ২০১৯ সাল থেকে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস