সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ০১:৫৩:০৪

ভাষা-মোদের ভালোবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা: মমতা ব্যানার্জী

ভাষা-মোদের ভালোবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা: মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : 'ভাষা-মোদের ভালোবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা', এভাবেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার টুইট করে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী। ভাষা আন্দোলনের ইতিহাসের এই পবিত্র ও অবিস্মরণীয় দিনটি বাংলাদেশের মত পশ্চিমবঙ্গেও পালিত হয়। 

এদিন টুইটারে মমতা ব্যানার্জী লেখেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মাতৃভাষার জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছিলেন, তাঁদের কুর্নিশ জানাই। দেশের সমস্ত ভাষাকেই আমরা ভালবাসি। প্রতিটি ভাষাকেই উদযাপন করা দরকার। মাতৃভাষা আমাদের সকলের প্রিয়।” 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে