সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ১০:০৯:৩৬

২৮ শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে ১৬৫! দ্রুত বাড়ছে নিহতের সংখ্যা

২৮ শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে ১৬৫! দ্রুত বাড়ছে নিহতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক : হৃদয়বিদারক ঘটনা,  ব্রাজিলের নৈসর্গিক পেট্রো পলিস নগরীতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬৫ জনে দাঁড়িয়েছে। মোট নিহতদের মধ্যে ২৮ শিশু রয়েছে। পার্শ্ববর্তী আরেকটি অঞ্চলে প্রচণ্ড ঝড়ের আঘাতে আরও দুই জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। 

এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, উদ্ধার কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা তাদের নিখোঁজ আত্মীয় স্বজনের সন্ধানে পেট্রো পলিসের পার্বত্য এলাকায় ধসে পড়া কাদামাটি ও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি ও খনন অভিযান অব্যাহত রেখেছে। এ উদ্ধার অভিযানকে একটি ‘যুদ্ধ’ হিসেবে দেখার কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো । 

কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা যে হারে দ্রুত বাড়ছে, তাতে মৃতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকে তা ধারণা করা যাচ্ছে না। এক্ষেত্রে ধ্বংসস্তূপের মধ্যে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। নতুন করে আঘাত হানা ঝড় বৃষ্টিতে দুই জনের মৃত্যু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে