বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ০৩:১০:৪৫

পুতিনকে খুব ভালো করেই জানি, আমি থাকলে এমন হতো না : ট্রাম্প

পুতিনকে খুব ভালো করেই জানি, আমি থাকলে এমন হতো না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানিয়ে বলেছেন, তার প্রশাসনের অধীনে ইউক্রেন সংকট ঘটত না। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘যদি সঠিকভাবে পরিচালনা করা হতো, তাহলে ইউক্রেনে বর্তমানে যে পরিস্থিতি ঘটছে তা হওয়ার একেবারেই কোনো কারণ ছিল না। '

সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে খুব ভালো করেই জানি। তিনি এখন যা করছেন তা ট্রাম্প প্রশাসনের সময় মোটেই করতেন না। এখন এটি শুরু হলো, তেলের দাম ক্রমেই বাড়ছে। পুতিন সব সময় যা চেয়েছিলেন তাই কেবল পাচ্ছেন না, বরং তেল ও গ্যাসের দামের ঊর্ধ্বগতির কারণে, আরো ধনী হচ্ছেন।’

পুতিন ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাকামী অঞ্চলের স্বাধীনতায় সমর্থন ঘোষণা করে সেখানকার পরিস্থিতি ‘সুরক্ষিত করতে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর জেরে রাশিয়া বিশেষ করে পশ্চিমা মহলের তীব্র নিন্দা ও নিষেধাজ্ঞার মুখে পড়েছে।' ট্রাম্প মার্কিন মিত্র ইউক্রেনের প্রতি সাম্প্রতিক ক্রমবর্ধমান রুশ হুমকির বিষয়ে নীরব থাকলেও বাইডেন সরকারের বিরুদ্ধে ‘দুর্বল’ প্রতিক্রিয়ার’ অভিযোগ করেন। তিনি বলেন, এটি রাশিয়ার পদক্ষেপের সঙ্গে মেলে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে