বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ০৬:০৫:৩০

উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচনে ভাইরাল মহিলা পোলিং অফিসার!

উত্তরপ্রদেশের রাজ্য নির্বাচনে ভাইরাল মহিলা পোলিং অফিসার!

আন্তর্জাতিক ডেস্ক : পরনে হলুদ শাড়ি ও মানানসই স্লিভলেস ব্লাউজ, চোখে রোদচশমা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও চর্চায় ছিলেন অফিসার রিনা দ্বিবেদি। এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ফের দেখা মিলল তার। আর শাড়ি নয়, পশ্চিমা পোশাকেই নজর কাড়লেন তিনি। সেই ছবিও নজর কাড়লো নেটিজেনদের। নতুন করে ভাইরাল হলেন এই পোলিং অফিসার।

এবারও রিনার চোখে রোদচশমা। পরনে কালো স্লিভলেস টপ ও সাদা ট্রাউজার। এবার লখনউয়ের মোহনলালগঞ্জ বিধানসভা অঞ্চলের এক বুথের দায়িত্ব পেয়েছেন তিনি। কিন্তু শাড়ি ছেড়ে হঠাৎ কেন এই পোশাক? এর উত্তর দিয়েছেন রিনা। তাঁর সরস উত্তর, ''একটু বদল তো হওয়াই দরকার।'' তাকে দেখে তার সঙ্গে সেলফি তুলতে এগিয়ে আসেন পুলিশকর্মীরা। সেই সময় এক সর্বভারতীয় সংবাদমাধ্যম তাকে প্রশ্ন করে পোশাকের বদল সম্পর্কে। 

তিনি উত্তর দেন, ''আমি ফ্যাশন ফলো করি। সব সময় আপডেট থাকাই পছন্দ করি। আর সেই কারণেই এবার গেটআপ বদলে ফেলেছি।'' কেমন লাগে এভাবে তার ছবি ভাইরাল হওয়ার বিষয়টি? রিনা জানাচ্ছেন, ''আমার ছবি ভাইরাল হল কি হল না তাতে আমার কিছু যায় আসে না। আমার ভোটিং করাতে ভালই লাগে। সেটাই করাই। আমার ছবিগুলি ভাইরাল হওয়ার ব্যাপারটা আমি পজিটিভলি নিই।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে