আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে যুদ্ধ শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে দেশটিতে একযোগে তিন দিক থেকে হামলা শুরু করেছে রাশিয়া- এমনটি দাবি করেছে ইউক্রেনের বর্ডার সার্ভিস কর্তৃপক্ষ। সংস্থাটির দাবি, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বেলারুশ, রাশিয়া ও ক্রিমিয়া সীমান্ত এলাকা দিয়ে একযোগে হামলা শুরু করেছে রুশ সেনারা।”
ইউক্রেনের বর্ডার সার্ভিস জানিয়েছে, “লুহানস্ক, সুমি, খারকিভ, চেরনিহিভ ও ঝিতোমির অঞ্চলে হামলা চালানো হচ্ছে। এসব হামলায় ইউক্রেনের বর্ডার ইউনিট, বর্ডার টহল ও চেকপয়েন্টগুলোকে টার্গেট করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস তথা ডোনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ থেকে ছয়টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। সূত্র: সিএনএন