বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ০১:১২:৫৯

আমি হোয়াইট হাউসে বসে পরিস্থিতির দিকে নজর রাখছি: বাইডেন

আমি হোয়াইট হাউসে বসে পরিস্থিতির দিকে নজর রাখছি: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের কথা ঘোষণার পরেই বদলে গেল পরিস্থিতি। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তোপ দাগলেন পুতিনের বিরুদ্ধে। জানিয়ে দিলেন, এই হামলা একেবারেই 'অকারণ ও অনুচিত' এবং এর জন্য রাশিয়াকে বিশ্বের কাছে জবাব দিতে হবে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, বাইডেন জানিয়েছেন, ''যত প্রাণহানি ও সম্পত্তি ধ্বংস হবে তার জন্য রাশিয়া একা দায়ী থাকবে। আমেরিকা ও তার মিত্রশক্তি দেশগুলি মিলে ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে। বিশ্ব রাশিয়ার থেকে জবাবদিহি চাইবে।'' তিনি পুরো বিষয়টির দিকেই নজর রাখবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

তার কথায়, ''আমি হোয়াইট হাউসে বসে পরিস্থিতির দিকে নজর রাখব। আমার জাতীয় সুরক্ষা বাহিনীর থেকে নিয়মিত খোঁজও নেব। সকালেই আমি জি-৭ গোষ্ঠীভুক্ত বাকি দেশগুলির সঙ্গে বৈঠকে বসব। আমাদের ন্যাটো সহযোগীদের সঙ্গে সবরকম সহযোগিতা করব আমরা। গোটা বিশ্ব মধ্যরাতের এই হামলার পরে ইউক্রেনের জন্য প্রার্থনা করবে। একেবারেই অকারণে ও অনুচিত ভাবে এই হামলা করা হল। অগণিত মানুষের প্রাণের ক্ষতি ও দুর্ভোগের কারণ হয়ে উঠলেন পুতিন।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে