বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ০১:১৫:১৭

মুহুর্মুহু গোলা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা, ৫টি বিমান ভূপাতিত করার দাবি

মুহুর্মুহু গোলা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা, ৫টি বিমান ভূপাতিত করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেছে। এদিকে আজ শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে `দ্য জেনারেল স্টাফ অব দ্য ইউক্রেন আর্মড ফোর্স'। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে রাশিয়া।

এদিকে ইউক্রেন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে,  তাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু গোলা বর্ষণ করছে রাশিয়া। আর সেই হামলা প্রতিহত করে চলেছে ইউক্রেন বিমান বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাজধানী কিয়েভের নিকটবর্তী এলাকা বরিসপিল ও বিভিন্ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলাও শুরু করেছে রাশিয়া।  তবে ওই বিবৃতিতে দক্ষিণ অঞ্চলে রুশ প্যারাট্রুপের সদস্যরা প্রবেশ করার বিষয়টি অস্বীকার করা হয়েছে। সূত্র: সিএনএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে