বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ০১:৩০:৪১

ইসরায়েলের সর্বোচ্চ আদালতে মুসলিম বিচারক নিয়োগ

ইসরায়েলের সর্বোচ্চ আদালতে মুসলিম বিচারক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সর্বোচ্চ আদালতে প্রথমবারের মতো একজন মুসলিম বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত বিচারকের নাম খালিদ কাবুব। সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়ার আগে খালিদ কাবুব ছিলেন তেলাবিবের জেলা কোর্টের বিচারক। এছাড়া কাবুবের সঙ্গে আরও তিনজন বিচারক নিয়োগ লাভ করেছেন। ২১ ফেব্রুয়ারি তাদের স্থায়ী নিয়োগ দেওয়া হয়। 

সুপ্রিম কোর্টের বিচারক, মন্ত্রী, আইনপ্রণেতা ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত এক কমিটি তাদের নিয়োগ চূড়ান্ত করে। খালিদ কাবুবের জন্ম জাফা শহরে। তেলাবিব বিশ্ববিদ্যালয়ের ইসলাম অ্যান্ড হিস্টোরি বিভাগে স্নাতক সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনের ডিগ্রি অর্জন করেন। বিচারক নিয়োগ পাওয়ার আগে তিনি প্রাইভেটভাবে প্রাক্টিস করতেন।

উল্লেখ্য, ইসরায়েল একটি  ইহুদি রাষ্ট্র। দেশটির ২০ শতাংশ নাগরিক আরব।  খালিদ কুবাবের আগে আবদুর রহমান জোয়াবি নামের একজন মুসলিম সুপ্রিম কোর্টের বিচারকের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তাকে এক বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০০৩ সাল থেকে সর্বোচ্চ আদালতে মুসলিম বিচারকও নিয়োগ দেওয়া শুরু হয়েছে। সূত্র : মিডল ইস্ট মনিটর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে