শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ০২:৫৫:১৮

চলছে যুদ্ধ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দখলের চেষ্টায় রাশিয়া

চলছে যুদ্ধ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দখলের চেষ্টায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের খুব কাছে পৌঁছে গেছে রাশিয়ার সৈন্যরা। যেকোনো সময় হা'মলা চালাতে পারে সেখানে। ইতোমধ্যে কিয়েভের মেয়র কারফিউয়ের ঘোষণা দেন।সিএনএনের প্রতিবেদন

এদিকে, রাশিয়ার বাহিনী ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দখলের চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিয়ে এই অঞ্চলে রুশ বাহিনী ও ইউক্রেনের সেনাদের মধ্যে লড়াই চলছে। টুইটে জেলেনস্কি বলেন, 'রাশিয়ার দখলদার বাহিনী চেরনোবিল দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমাদের 'সেনারা' তাদের জীবন উৎসর্গ করছেন যাতে ১৯৮৬ সালের ট্র্যা'জেডির পুনরাবৃত্তি না হয়।'  তিনি আরও বলেন, এটি সমগ্র ইউরোপের বিরুদ্ধে যু'দ্ধ ঘোষণা। 

টুইটে আরও বলা হয়েছে, '১৯৮৬ সালে বিশ্ব চেরনোবিলে সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপর্যয় দেখেছিল। রাশিয়া যুদ্ধ চালিয়ে গেলে, ২০২২ সালে চেরনোবিল আবার ঘটতে পারে।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে