শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:৩৭:১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ভাইরাল এক জুটির বিদায়-মুহূর্তের ছবি!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ভাইরাল এক জুটির বিদায়-মুহূর্তের ছবি!

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত রাশিয়া ইউক্রেনে আক্রমন করলে যুদ্ধ বেঁধে যায় দুই দেশের মধ্যে। চারদিকে শুধু বোমা আর গুলির শব্দ, আকাশে বারুদের গন্ধ, দেশটির রাজধানী কিভ যেন এক সন্ত্রস্ত শহর। আর তারই মধ্যে জ্বলজ্বল করছে ভালবাসা! রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মধ্যে ফেসবুকে হঠাৎ ভাইরাল হয়ে গেছে এক জুটির বিদায়-মুহূর্তের ছবি। দু’জনে দু’জনের দিকে নিষ্পলক ভাবে তাকিয়ে রয়েছেন।

সেই দৃষ্টিতে লুকিয়ে রয়েছে কত না বলা প্রতিশ্রুতি। সম্ভবত সেই আবেগে ভেসেই এই ছবি ছেয়ে গেছে ফেসবুকে। সেই ছবির চার লাইনের আবেগঘন ক্যাপশন বিশ্ববাসীর হৃদয়কে আবেগমথিত করেছে।

ইউক্রেনের রাজধানী কিভ যেন এক সন্ত্রস্ত শহর। রাশিয়ার ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিচ্ছেন শহরের মেট্রো স্টেশনে। সেই আতঙ্কের ছবি দেখছেন সারা বিশ্বের মানুষ। আর তারই মাঝে জ্বলজ্বল করছে ভালবাসা! ‘আমাদের ফের কবে দেখা হবে? যুদ্ধ শেষের বছর খানেক পর... যুদ্ধ কবে শেষ হবে? যবে ফের আমাদের দেখা হবে...

এই ছবিটি আদতে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার তোলা। রাশিয়া-ইউক্রেনের রাজনৈতিক সঙ্ঘাতের জেনে যে নৃশংসতার ছবি চারদিকে ছেয়ে গিয়েছে, তার মধ্যেই এই ভালবাসার ছবি যেন মানবতার একমাত্র আশার আলো। তাই দ্রুত ছবিটি ছেয়ে গেছে নেটমাধ্যমে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে