শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:৪৫:৫০

রাশিয়া নাকি ইউক্রেন কাকে সমর্থন? যা বললেন এরদোগান

রাশিয়া নাকি ইউক্রেন কাকে সমর্থন? যা বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ইউক্রেনের উপর আক্রমন করল রাশিয়া। এমন এক পরিস্থিতিতে কাকে সমর্থন? মুখ খোললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। ইউক্রেনে রুশ আক্রমণ প্রত্যাখান করেছেন তিনি। এটাকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।  
এরদোগান বলেন, এটা আন্তর্জাতিক আইনবিরোধী। তুর্কি প্রেসিডেন্ট ইউক্রেনে রুশ আক্রমণকে ‘আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতায় চপেটাঘাত’ বলে মন্তব্য করেন। 

এরদোগান বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে কথা বলেছেন। এই টেলিফোন আলাপে তিনি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতায় সমর্থন জানিয়েছেন। এরদোগান বলেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়কে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে দেখি। দেশ দুটির এমন মুখোমুখি হওয়া দুঃখজনক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে