শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৯:২৩:০১

বৃষ্টির মতো বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ১৩৭

বৃষ্টির মতো বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্রের আঘাত, নিহত ১৩৭

আন্তর্জাতিক ডেস্ক : উত্তেজনার চরম পর্যায়ে ইউক্রেনের উপর সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ার বাহিনী। একযোগে স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বৃষ্টির মতো।

আক্রমণের প্রথম দিনেই দেশটিতে নিহত হয়েছেন ১৩৭ জন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষও রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বৃহস্পতিবার রাশিয়ার হামলার প্রথম দিনে সেনা ও সাধারণ মানুষসহ ইউক্রেনে ১৩৭ জন নিহত হয়েছেন। জাতির উদ্দেশে দেওয়া ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমরা আমাদের ১৩৭ জন বীর নাগরিককে হারিয়েছি। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিক মানুষও রয়েছেন। এছাড়া রাশিয়ার হামলায় আরও ৩১৬ জন ইউক্রেনীয় আহত হয়েছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে