শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ১০:৩৫:৩৫

রুশ সেনাবাহিনীর দখলে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রুশ সেনাবাহিনীর দখলে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক : শুরু হয়েছে তুমুল যুদ্ধ। এবার ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নিয়েছে রুশ সেনাবাহিনী। রক্তক্ষয়ী এক যুদ্ধের পর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করতে সক্ষম হয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর এ তথ্য জানিয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের পরামর্শোক মিখাইলো পোডোলাক জানান, এটা বলা অসম্ভব যে, রাশিয়ার আক্রমণের পর চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখন সুরক্ষিত রয়েছে। রাশিয়ার এমন পদক্ষেপ পুরো ইউরোপের জন্যই ভয়াবহ হুমকি।

এর আগে এক টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'রাশিয়ার দখলদার বাহিনী চেরনোবিল দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমাদের 'সেনারা' তাদের জীবন উৎসর্গ করছেন যাতে ১৯৮৬ সালের ট্র্যাজেডির পুনরাবৃত্তি না হয়।'  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে