আন্তর্জাতিক ডেস্ক : শেষমেষ যুদ্ধের ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ড পুতিন। তবে এবার রাশিয়াকে যুদ্ধে পরাস্ত করতে নিজস্ব কোনো ব্যবস্থা নয়-রাশিয়াকে কাবু করতে বহির্বিশ্বকে পাঁচ ‘ব্যবস্থাপত্র’ দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ঘটনায় কোবরা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রত্যক্ষ যুদ্ধে ইউক্রেনের পাশে থাকবেন না বলেও জানিয়েছেন বরিস। বিবিসি, সিএনএন, আলজাজিরা।
ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘটনায় রাশিয়ার ওপর বড় বৈশ্বিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। বৃহস্পতিবার এক টুইটে তিনি বলেন, ‘বিশ্ববাসীর এখন দ্রুতই ব্যবস্থা নেওয়া উচিত।’ তিনি ইউরোপ ও বাকি বিশ্ব মিলে রাশিয়ার বিপক্ষে কী ব্যবস্থা নেওয়া উচিত, তারও একটা ‘ব্যবস্থাপত্র’ দিয়েছেন এই টুইটে। এগুলো হচ্ছে-১. দ্রুতই রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা দিতে হবে। ২. সবদিক থেকে রাশিয়াকে একঘরে করে রাখতে হবে। ৩. ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিতে হবে। ৪. ইউক্রেনকে অর্থ সহায়তা দিতে হবে। ৫. ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাতে হবে।