শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৭:০২:২২

অ'স্ত্রধারী রুশ সেনার সঙ্গে তর্ক করে সাহসী প্রতিবাদ ইউক্রেনে নারীর

অ'স্ত্রধারী রুশ সেনার সঙ্গে তর্ক করে সাহসী প্রতিবাদ ইউক্রেনে নারীর

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত যুদ্ধের দিকে ধাবিত হলো রাশিয়া ও ইউক্রেনের শেষ সমাপ্তি। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা কিয়েভের পার্লামেন্ট থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরের শহর ওবোলনে ঢুকে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা টুইটে এ খবর জানান। রাশিয়ার এ ঘটনায় ইউক্রেনের নাগরিকরা বিশ্বজুড়ে প্রতিবাদ করছেন। টোকিও থেকে নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার দূতাবাসের সামনে জোরালো প্রতিবাদ সংঘটিত হচ্ছে। 

রুশ সেনার সামনে প্রতিবাদ করে অসীম সাহসের পরিচয় দিয়েছেন ইউক্রেনের একজন নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা ভাইরাল হয়েছে। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকৃত ভিডিওতে দেখা যায়, ভারি অ'স্ত্রধারী এক রুশ সেনার সঙ্গে তর্ক করছেন ওই নারী। রুশ সেনার কাছে তিনি পরিচয় জানতে চান। জবাবে রুশ সেনা বলেন, তাদের অনুশীলন আছে এবং ওই নারীকে সেখান থেকে চলে যেতে বলেন। 

‘তারা রাশিয়ার সৈন্য’ এই তথ্য জানার পর ওই নারী ক্রুদ্ধস্বরে জিজ্ঞাসা করেন, তোমাদের এখানে কী কাজ। এরপর রুশ সেনা ওই নারীকে শান্ত্ব করার চেষ্টা করেন এবং বলেন, আমরা যদি বাকবিতণ্ডা করি তাহলে কোনো লাভ হবে না।

কিন্তু ওই নারী ভয় না পেয়ে বলেন, তোমরা দখলদার, তোমরা ফ্যাসিস্ট, অ'স্ত্র নিয়ে আমাদের ভূমিতে তোমাদের কাজটা কী। এই বীজগুলো তোমার পকেট রাখ। তাহলে তোমরা যখন মারা যাবে তখন অন্তত সূর্যমুখী ফুটবে। প্রসঙ্গত, ইউক্রেনের জাতীয় ফুল সূর্যমুখী। রুশ সেনারা স্থানীয়দের তাদের সাথে যোগ দেয়ার জন্য উৎসাহ দিচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র: ডেইলি মিরর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে