শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:১১:০৭

আলোচনায় বসতে যে শর্ত দিল রাশিয়া

আলোচনায় বসতে যে শর্ত দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সশস্ত্র বাহিনী যখন আত্মসমর্পণ করবে এবং অস্ত্র জমা দেবে তখন রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

রাশিয়া তার ছোট প্রতিবেশী দেশটিতে সামরিক হস্তক্ষেপের দ্বিতীয় দিন শুক্রবার এ কথা বলেন তিনি। লাভরভ বলেন, ইউক্রেনের সশ'স্ত্র বাহিনী আমাদের প্রস্তাবে সাড়া দিলেই আমরা যেকোনো মুহূর্তে আলোচনার জন্য প্রস্তুত। তাদেরকে প্রতিরোধ বন্ধ করতে হবে, অ'স্ত্র ফেলে দিতে হবে- কেউ তাদের নি'র্যাতন করবে না, কেউ তাদের নিপীড়ন করবে না। ‘আসুন আমাদের পরিবারে ফিরে যাই এবং ইউক্রেনীয় জনগণকে তাদের ভাগ্যের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিতে দিন’, বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: আনাদোলু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে