শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:৫০:২৫

'রাশিয়া ঠিক করেছে', ইউক্রেনে হামলাকে সমর্থন জানালো মিয়ানমার

'রাশিয়া ঠিক করেছে', ইউক্রেনে হামলাকে সমর্থন জানালো মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক জান্তা বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে। বিশ্বের বেশিরভাগ দেশ যেখানে ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপের নিন্দা জানাচ্ছে এবং অনেকেই মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, সেখানে মিয়ানমারের সামরিক জান্তা এমন এক ঘোষণা দিলো।

মিয়ানমারের সামরিক কাউন্সিলের মুখপাত্র জেনারেল জাও মিন তুন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপের প্রতি মিয়ানমারের সামরিক সরকারের সমর্থনের কারণও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, "প্রথমতঃ রাশিয়া তার সার্বভৌমত্বকে সুসংহত করার জন্যই এটা করেছে। আমি মনে করি এমনটা করা সঠিক কাজ। দ্বিতীয়তঃ বিশ্বকে দেখানো যে রাশিয়া একটি বিশ্বশক্তি।" সূত্র : ভয়েস অব আমেরিকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে