শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২, ১১:০৮:৩৯

সংকট সমাধানে এবার ইউক্রেনের সেনাবাহিনীকে যে প্রস্তাব দিল পুতিন

সংকট সমাধানে এবার ইউক্রেনের সেনাবাহিনীকে যে প্রস্তাব দিল পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : চলছে চরম যুদ্ধ, মারা যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের সেনা সদস্যরা। এমন অবস্থায় ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির ক্ষমতা হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সাথে এক ভিডিও সভায় তিনি এই আহ্বান জানান।

প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে ইউক্রেন সেনাবাহিনীকে ক্ষমতা কেড়ে নিতে বলেছেন পুতিন। তিনি বলেন, ‘আমি আরও একবার ইউক্রেন সেনাবাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো নাৎসি ও কট্টর জাতীয়তাবাদীকে ক্ষমতায় রাখবেন না, যারা আপনাদের স্ত্রী,সন্তান ও আত্মীয় স্বজনদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে।’

পুতিনের দাবি, সেনাবাহিনী ক্ষমতা তাদের হাতে নিলেই সংকট সমাধানের সমঝোতায় পৌঁছানো সহজ হবে। জেলেনস্কি তার সেনাদের নিজের সবটুকু দিয়ে দেশরক্ষায় কাজ করার আহ্বান জানানোর পরই পুতিন ইউক্রেন সেনাদের পাল্টা পরামর্শ দিলেন। সূত্র: স্কাই নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে