আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে ৬০০ মিলিয়ন ডলার মূল্যের 'সামরিক সহায়তা' দেওয়ার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে রাশিয়ার হামলার মধ্যে ইউক্রেনে অস্ত্র ও সেনা সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্সও। জেলেনস্কি এক টুইটে এই বিষয়ে লেখেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার সকালে কথা বলার মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে নতুন দিন শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় গুজব রটে যে ইউক্রেনের প্রেসিডেন্ট নাকি দেশের সেনাকে আত্মসমর্পণ করতে বলেছেন। সেই গুজবে কান না দিতে বলে সকালে নতুন বার্তা দিয়েছেন জেলেনস্কি। রাজধানী কিয়েভের রাস্তায় নেমে তিনি বলেন, আমি সেনাদের অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছি বলে অনেক ভুয়ো খবর ছড়িয়েছে অনলাইনে। তবে আদতে আমি এখনও এখানেই আছি এবং আমরা অস্ত্র মানিয়ে রেখে আত্মসমর্পণ করব না। আমরা আমাদের দেশকে রক্ষা করব।’ সূত্র : ইন্ডিপেন্ডেন্ট নিউজ