আন্তর্জাতিক ডেস্ক : তুমুল যুদ্ধ শুরু হয়েছে শক্তিশালী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে ইউক্রেনের রুশ আগ্রাসন থামাতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার বিকেল নাগাদ তিনি মোদিকে ফোন করে ‘রাজনৈতিক সাহায্য’র আরজি জানালেন। টুইটে নিজেই এ কথা জানালেন তিনি। প্রায় ১ লক্ষ রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়ে তাণ্ডব চালাচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু করেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করার আরজি জানিয়েছেন জেলেনস্কি। সূত্র: সংবাদ প্রতিদিন