শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:৫৮:০৯

“হাজার হাজার” রুশ সৈন্য নিহত, রেড ক্রসের উচিত মৃতদেহগুলো সরিয়ে নেওয়া: ইউক্রেন

“হাজার হাজার” রুশ সৈন্য নিহত,  রেড ক্রসের উচিত মৃতদেহগুলো সরিয়ে নেওয়া: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে শক্তিশালী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে ইউক্রেন বলছে, যুদ্ধে এ পর্যন্ত যে “হাজার হাজার” রুশ সৈন্য নিহত হয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রসের উচিত সেসব মৃতদেহগুলো সরিয়ে নিয়ে রাশিয়ায় ফেরত পাঠানো।

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক টেলিভিশনে প্রচারিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে জানান, যুদ্ধে ৩,৫০০-রও বেশি রুশ সৈন্য নিহত হয়েছে। তবে রাশিয়া এখন পর্যন্ত কোন হতাহতের কথা স্বীকার করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে