শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৫৮:৩০

ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের মধ্যে বড় ঘোষণা দিলো জার্মানি

ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের মধ্যে বড় ঘোষণা দিলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের মধ্যে বড় ঘোষণা দিলো জার্মানি। জানা গেছে, জার্মানিতে তৈরি প্রাণঘা'তী অ'স্ত্র তৃতীয় কোন দেশের ইউক্রেনে সরবরাহের ওপর জার্মানির যে নিষেধাজ্ঞা ছিল, জার্মানি তা তুলে নিয়েছে। খবর বিবিসি বাংলার।

এই পদক্ষেপের অর্থ হল নেদারল্যান্ডস এখন জার্মানিতে তৈরি রকেট চালিত গ্রেনেড উৎক্ষেপক ইউক্রেনে পাঠাতে পারবে। জার্মানির অ'স্ত্র নীতিতে এটা বড়ধরনের একটা পরিবর্তন এবং এর ফলে ইউক্রেনে ইউরোপের দেশগুলোর সামরিক সহায়তা বাড়বে। এসব দেশের কাছে যেসব সমরা'স্ত্রে আছে, তার বেশিরভাগই অংশত জার্মানিতে তৈরি। কাজেই এসব অ'স্ত্র কোথায় ব্যবহার হবে ও কোথায় রপ্তানি হবে, সে বিষয়ে জার্মানি মত দিতে পারবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে