রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:৪৯:৫০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ; যাদের পক্ষে অ'স্ত্র পাঠানোর ঘোষণা দিল জার্মানি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ; যাদের পক্ষে  অ'স্ত্র পাঠানোর ঘোষণা দিল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : আজ প্রায় তিন দিন হতে চলল রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাং'ক বি'ধ্বং'সী অ'স্ত্র ও ৫০০ ক্ষে'পণা'স্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ।

নিজস্ব নীতির কারণে যু'দ্ধক্ষেত্রে নিজেদের উৎপাদিত মা'রণা'স্ত্র পাঠায় না জার্মানি। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এ নীতি থেকে সরে এসেছে জার্মানি। ইউক্রেনকে অ'স্ত্র দেওয়ার ব্যপারটি নিশ্চিত করেছেন জার্মান চ্যান্সেলর নিজে। এ ব্যাপারে টুইটারে তিনি বলেন, রাশিয়ার হামলা সবকিছু ঘুরিয়ে দিয়েছে ।  যতটুকু সম্ভব, যে দিক দিয়ে সম্ভব রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে সহায়তা করা আমাদের কর্তব্য।

জার্মানি এ সিদ্ধান্ত নেওয়ায় এখন নেদারল্যান্ডস ইউক্রেনকে ৪০০টি গ্রে'নেড ল'ঞ্চার পাঠাতে কোনো সমস্যায় পড়বে না। নেদাল্যান্ডস যে গ্রে'নেড ল'ঞ্চারগুলো পাঠাতে চেয়েছিল সেগুলো ছিল জার্মানির তৈরি।  ফলে জার্মানি তাদের নীতি পরিবর্তন না করলে নেদাল্যান্ডস এই অ'স্ত্রগুলো জার্মানিতে পাঠাতে পারত না। সূত্র: আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে