রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ১১:২১:২২

রাশিয়াকে রুখতে ইউক্রেনে সামরিক সরঞ্জাম ও জ্বালানি পাঠাচ্ছে ফ্রান্স

রাশিয়াকে রুখতে ইউক্রেনে সামরিক সরঞ্জাম ও জ্বালানি পাঠাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ড পুতিনের নির্দেশে অবশেষে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ার সৈন্যরা। এদিকে রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনে আরও সামরিক সরঞ্জাম ও জ্বালানি পাঠাচ্ছে ফ্রান্স। একই সঙ্গে দেশটি রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ জোরদার করবে।

স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তর এলিসি থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এলিসির বিবৃতিতে বলা হয়, নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার সম্পদ ফ্রিজ করা হবে এবং সুইফট নিয়ে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আন্তঃব্যাংক পদ্ধতি কার্যকরে আলোচনা করা হবে।

এদিকে, ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর সুবিধা দিচ্ছে ইউরোপী ইউনিয়নও (ইইউ)। এ লক্ষ্যে রোববার (২৭ ফেব্রুয়ারি) ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক আহ্বান করা হয়েছে। ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে