আন্তর্জাতিক ডেস্ক : শুরু হয়েছে তুমুল যু'দ্ধ। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বি'স্ফো'রণের খবর পাওয়া যাচ্ছে। সেইসাথে দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলোর চারপাশে যু'দ্ধ চলছে। এমন পরিস্থিতিতে সামরিক অভিযান আরও জোরদার করতে রাশিয়ার সশ'স্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে মস্কো। প্রতিবেশী দেশ বেলারুশে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই নির্দেশ দেয় রুশ কর্তৃপক্ষ।
মূলত ইউক্রেনের বিরুদ্ধে চলমান আক্রমণ ‘সব দিক থেকে’ আরও জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।