রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ০১:৩৪:৪০

প্রতিরোধ ব্যবস্থা পুনরুদ্ধার, নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে ইউক্রেন!

প্রতিরোধ ব্যবস্থা পুনরুদ্ধার, নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে ইউক্রেন!

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানীসহ ইউক্রেনের বিভিন্ন শহরে তাণ্ডব চালাচ্ছে রাশিয়ার সেনারা। তবে ইউক্রেনও হাল ছাড়তে রাজি না। রুশ সেনা যুদ্ধের শুরুতেই অকেজো করে দিয়েছিল ইউক্রেনের বিমান সুরক্ষা ব্যবস্থাকে। যুদ্ধ বিমান নিয়ে পাল্টা আঘাত করার সুযোগই ছিল না ইউক্রেনের সেনাদের কাছে। রবিবার সকালে অবশেষে পুনরুদ্ধার হল ইউক্রেনের বিমান প্রতিরোধ ব্যবস্থা।

ইউক্রেনের পাবলিক কাউন্সিলের প্রধান ব্রাতসুককে উদ্ধৃত করে পুর্ব ইউরোপের মিডিয়া জানিয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিমান সুরক্ষা ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করা গিয়ছে। ওডেসা থেকে তা পরিচালনা করছে দেশের সেনাবাহিনী। খবরটি প্রকাশ্যে আসার পরই কিছুটা আশার আলো দেখতে শুরু করেছে ইউক্রেন। অন্যদিকে, আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বিস্মিত ইউক্রেনের হাল না ছাড়া মনোভাবে!

রাশিয়ার ক্রমাগত হামলার মুখেও যে ভাবে ভেঙে না পড়ে একের পর এক প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেন, তাতে তাদের প্রশ্ন তবে কি যুদ্ধ শুরুর ৭২ ঘণ্টা পর নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইউক্রেন? শনিবারই ডনবাস, বেলারুশ এবং ক্রাইমিয়া থেকে সাঁড়াশি আক্রমণ চালিয়ে রাজধানী কিভের সীমান্তে পৌঁছে যায় রাশিয়ার বাহিনী। দেশের সাধারণ নাগরিক পুতিনবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে পথে নেমেছেন। এরই মধ্যে ওডেসায় আকাশ প্রতিরোধ নতুন ব্যবস্থা পুনরুদ্ধার করায় আশার আলো দেখছে ইউক্রেনের সেনারা। সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে