আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখছে অনেকেই। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গলাতেও শোনা গেল সেই সুর। এখন রাশিয়াকে থামানোর হাতিয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ বলেই মনে করছেন তিনি। তবে এই চরম পরিণতি এড়াতে রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা চাপানোর পক্ষেই মার্কিন প্রেসিডেন্ট।
শনিবার জো বাইডেন বলেন, ''দু'টি বিকল্প রয়েছে আমাদের সামনে। এক, রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানো অথবা রাশিয়াকে উচিত শিক্ষা দিতে নিষেধাজ্ঞা চাপানো। যাতে বাকিদের কাছে সেটা উদাহরণ হয়ে থাকে। বাকিরা বুঝতে পারে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করতে কী ভ'য়ঙ্কর পরিণতি হতে পারে। রাশিয়ার উপর চাপানো নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত ইতিহাসের সবচেয়ে কঠোর নিষে'ধা'জ্ঞা। অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষে'ধা'জ্ঞার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। আ'গ্রাসনেক স্বল্প ও দীর্ঘ মেয়াদী মূল্য চোকাতে হবে মস্কোকে।”