আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলোর নিষেধা'জ্ঞার জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের ‘পারমাণবিক সুরক্ষামূলক’ অ'স্ত্রসম্ভারের ওপর ‘বিশেষ সতর্কতা’ জারি করেছেন। এটি রাশিয়ার ‘কৌশলগত ক্ষে'পণা'স্ত্র স'ম্ভারের’ ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা। ‘ন্যাটোর আগ্রাসনের জবাবে’ এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুতিন জানান। রাশিয়ার এ ঘোষণার অর্থ পারমাণবিক অ'স্ত্র ব্যবহার করা হবেই তা নয়।
তারপরও যুক্তরাষ্ট্র ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলার ৪র্থ দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রচণ্ড সং'ঘাতের মধ্যে রাশিয়ার লৌহমানব হিসেবে পরিচিত পুতিনের এ নির্দেশনা এলো। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে দৃঢ় প্রতিরো'ধের সম্মুখীন হচ্ছে হা'মলাকারী রুশ সেনারা।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগুসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় আজ রবিবার পুতিন পরমাণু অ'স্ত্রসম্ভারের প্রস্তুতির কথা বলেন। এসময় রুশ নেতা বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ নিয়েছে এবং ‘অন্যায্য নিষেধা'জ্ঞা’ আরোপ করেছে। সূত্র: এএফপি, বিবিসি